ভালোবেসে যদি সুখ নাহি
দেখা হয়েছে: 181
Bangla Lyrics
ভালোবেসে যদি সুখ নাহি
তবে কেন-
তবে কেন মিছে ভালোবাসা ।
মন দিয়ে মন পেতে চাহি ।
ওগো, কেন-
ওগো, কেন মিছে এ দুরাশা ।।
হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা,
নয়নে সাজায়ে মায়ামরীচিকা,
শুধু ঘুরে মরি মরুভূমে ।
ওগো, কেন-
ওগো, কেন মিছে এ পিপাসা ।।
আপনি যে আছে আপনার কাছে
নিখিল জগতে কী অভাব আছে ।
আছে মন্দ সমীরণ, পুষ্পবিভুষণ,
কোকিলকুজিত কুঞ্জ ।
বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়,
একি ঘোর প্রেম অন্ধ রাহুপ্রায়
জীবন যৌবন গ্রাসে ।
তবে কেন-
তবে কেন মিছে এ কুয়াশা ।।
Transliteration in English
bhalobese jadi sukh nahi tabe ken- tabe ken miche bhalobasa । man diye man pete chahi । ogo, ken- ogo, ken miche e durasha ।। hridye jbalaye basnar shikha, nayne sajaye mayamrichika, shudhu ghure mari marubhume । ogo, ken- ogo, ken miche e pipasa ।। apni je ache apnar kache nikhil jagte ki obhab ache । ache mand samiran, pushpbibhushan, kokilkujit kunj । bishbachrachar lupt haye jay, eki ghor prem ondh rahupray jiban jouban grase । tabe ken- tabe ken miche e kuyasha ।।