চরণ ধরিতে দিয়ো গো আমারে
দেখা হয়েছে: 50
Bangla Lyrics
চরণ ধরিতে দিয়ো গো আমারে, নিয়ো না, নিয়ো না সরায়ে
জীবন মরণ সুখ দুখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে।।
স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর
নিজ হাতে তুমি গেঁথে নিয়ো হার, ফেলো না আমারে ছড়ায়ে।।
চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া।
শেষ জয়ে যেন হয় সে বিজয়ী তোমারি কাছেতে হারিয়া।
বিকায়ে বিকায়ে দীন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে
তোমারি করিয়া নিয়ো গো আমারে বরণের মালা পরায়ে।।
Transliteration in English
charan dharite diyo go amare, niyo na, niyo na saraye jiban maran sukh dukh diye bakshe dharib jaraye।। skhalit shithil kamnar bhar bahiya bahiya phiri kat ar nij hate tumi gethe niyo har, phelo na amare charaye।। chirpipasit basna bedna bachao tahare mariya। shesh jaye jen hay se bijyi tomari kachete hariya। bikaye bikaye din apnare pari na phirite duyare duyare tomari kariya niyo go amare barner mala paraye।।