অচেনাকে ভয় কী আমার ওরে?

দেখা হয়েছে: 206

Bangla Lyrics

অচেনাকে ভয় কী আমার ওরে?
অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে।।

জানি জানি আমার চেনা কোনো কালেই ফুরাবে না,
চিহ্নহারা পথে আমায় টানবে অচিন ডোরে।।

ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে।

সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে।

অচেনা এই ভুবন মাঝে কত সুরেই হৃদয় বাজে
অচেনা এই জীবন আমার, বেড়াই তারি ঘোরে।।

Transliteration in English

ochenake bhay ki amar ore?
ochenakei chine chine uthbe jiban bhare।।
jani jani amar chena kono kalei phurabe na,
chihnhara pathe amay tanbe ochin dore।।
chil amar ma ochena, nil amay kole।
sakal premai ochena go, tai to hriday dole।
ochena ei bhuban majhe kat surei hriday baje
ochena ei jiban amar, berai tari ghore।।