আমার যাবার বেলায় পিছু ডাকে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আমার যাবার বেলায় পিছু ডাকে
ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে॥
বাদলপ্রাতের উদাস পাখি ওঠে ডাকি।
বনের গোপন শাখে শাখে, পিছু ডাকে॥
ভরা নদী ছায়ার তলে ছুটে চলে–
খোঁজে কাকে, পিছু ডাকে।
আমার প্রাণের ভিতর সে কে থেকে থেকে
বিদায়প্রাতের উতলাকে পিছু ডাকে॥
Transliteration in English
amar jabar belay pichu dake bhorer alo megher phake phake॥ badalprater udas pakhi othe daki। baner gopan shakhe shakhe, pichu dake॥ bhara nadi chayar tale chute chale– khoje kake, pichu dake। amar praner bhitar se ke theke theke bidayprater utlake pichu dake॥