পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি
দেখা হয়েছে: 34
Bangla Lyrics
পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি–
আকাশ-কোণে যায় শোনা কি ভোরের আলোর কানাকানি।।
ডাক উঠেছে মেঘে মেঘে অলস পাখা উঠল জেগে–
লাগল তারে উদাসী ওই নীল গগনের পরশখানি।।
আমার নীড়ের পাখি এবার উধাও হল আকাশ-মাঝে
যায় নি কারো সন্ধানে সে, যায় নি যে সে কোনো কাজে।
গানের ভরা উঠল ভরে, চায় দিতে তাই উজাড় করে–
নীরব গানের সাগর-মাঝে আপন প্রাণের সকল বাণী।।
Transliteration in English
pakhi amar nirer pakhi odhir hal ken jani– akash-kone jay shona ki bhorer alor kanakani।। dak utheche meghe meghe olas pakha uthal jege– lagal tare udasi oi nil gagner parashkhani।। amar nirer pakhi ebar udhao hal akash-majhe jay ni karo sandhane se, jay ni je se kono kaje। ganer bhara uthal bhare, chay dite tai ujar kare– nirab ganer sagar-majhe apan praner sakal bani।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি” গানটি কে গেয়েছেন?
“পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি” গানটির শিল্পী: জয়তি চক্রবর্তী। জয়তি চক্রবর্তী এর আরও বাংলা গানের কথা দেখুন।
“পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর।
“পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।