গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায়
দেখা হয়েছে: 909
Bangla Lyrics
গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায়
হৃদয় ভরাতে চায়।।
মিতা মোর কাকলী কুহু
সুর শুধু যে ঝরাতে চায়
আবেশ ছড়াতে চায় প্রাণে মোর।
মৌমাছিদের গীতালী, পাখায় বাজায় মিতালী।।
মিড় দোলানো সুরে আমার কন্ঠে মালা পরাতে চায় হায়
মিতা মোর কাকলী কুহু
সুর শুধু যে ঝরাতে চায়
আবেশ ছড়াতে চায় প্রাণে মোর।
বাতাস হলো খেয়ালী, শোনায় কি গান হেঁয়ালি
কে জানে গো কার বাশীঁ আজ কি সুর প্রাণে ধরাতে চায় হায়।
মিতা মোর কাকলী কুহু
সুর শুধু যে ঝরাতে চায়
আবেশ ছড়াতে চায় প্রাণে মোর।
Transliteration in English
gane mor kon indradhnu aj sbapn charate chay hriday bharate chay।। mita mor kakli kuhu sur shudhu je jharate chay abesh charate chay prane mor। moumachider gitali, pakhay bajay mitali।। mir dolano sure amar kanthe mala parate chay hay mita mor kakli kuhu sur shudhu je jharate chay abesh charate chay prane mor। batas halo kheyali, shonay ki gan heyali ke jane go kar bashi aj ki sur prane dharate chay hay। mita mor kakli kuhu sur shudhu je jharate chay abesh charate chay prane mor।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায়” গানটি কে গেয়েছেন?
“গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায়” গানটির শিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায়” গানটি কোন অ্যালবামের?
এই গানটি অগ্নি পরীক্ষা অ্যালবামে প্রকাশিত হয়েছিল। প্রকাশের বছর: 1954।
“গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায়” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার; সুরকার অনুপম ঘটক।
“গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায়” কোন বিভাগের গান?
এই গানটি ছায়াছবি বিভাগের অন্তর্গত। ছায়াছবি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।