আমি তো তোমারে চাহি নি জীবনে, তুমি অভাগারে চেয়েছ
দেখা হয়েছে: 194
Bangla Lyrics
আমি তো তোমারে চাহি নি জীবনে, তুমি অভাগারে চেয়েছ-
আমি না ডাকিতে হৃদয়-মাঝারে নিজে এসে দেখা দিয়েছ।
চির-আদরের বিনিময়ে সখা চির-অবহেলা পেয়েছ-
আমি দূরে ছুটে যেতে দু’হাত পসারি ধরি টেনে কোলে নিয়েছ।।
ও পথে যেও না, “ফিরে এসো” বলে কানে কানে কত কয়েছ-
আমি তবু চলে গেছি ফিরায়ে আনিতে পাছে পাছে ছুটে গিয়েছ।
এই চির-অপরাধী পাতকীর বোঝা হাসিমুখে তুমি বয়েছ-
আমার নিজহাতে গড়া বিপদের মাঝে, বুকে করে নিয়ে রয়েছ।।
Transliteration in English
ami to tomare chahi ni jibne, tumi obhagare cheyech- ami na dakite hriday-majhare nije ese dekha diyech। chir-adrer binimye sakha chir-obhela peyech- ami dure chute jete du’hat pasari dhari tene kole niyech।। o pathe jeo na, “phire eso” bale kane kane kat kayech- ami tabu chale gechi phiraye anite pache pache chute giyech। ei chir-opradhi patkir bojha hasimukhe tumi bayech- amar nijhate gara bipder majhe, buke kare niye rayech।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমি তো তোমারে চাহি নি জীবনে, তুমি অভাগারে চেয়েছ” গানটি কে গেয়েছেন?
“আমি তো তোমারে চাহি নি জীবনে, তুমি অভাগারে চেয়েছ” গানটির শিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমি তো তোমারে চাহি নি জীবনে, তুমি অভাগারে চেয়েছ” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রজনীকান্ত সেন।
“আমি তো তোমারে চাহি নি জীবনে, তুমি অভাগারে চেয়েছ” কোন বিভাগের গান?
এই গানটি ভক্তিমূলক গান বিভাগের অন্তর্গত। ভক্তিমূলক গান বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমি তো তোমারে চাহি নি জীবনে, তুমি অভাগারে চেয়েছ” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।