আমি সূর্যমুখী ফুলের মত দেখি তোমায় দূর থেকে
দেখা হয়েছে: 795
Bangla Lyrics
আমি সূর্যমুখী ফুলের মত দেখি তোমায় দূর থেকে
দলগুলি মোর রেঙ্গে ওঠে তোমার হাসির কিরণ মেখে ।।
দেখি তোমায় দূর থেকে …
নিত্য জানাই প্রেম-আরতি
যে পথে, নাথ তোমার গতি
ওগো আমার ধ্রুব-জ্যোতি
সাধ মেটে না তোমায় দেখে ।।
দেখি তোমায় দূর থেকে …
জানি, তুমি আমার পাওয়ার বহু দূরে, হে দেবতা !
আমি মাটির পূজারিণী, কেমন করে জানাই ব্যথা ।
সারা জীবন তবু, স্বামী
তোমার ধ্যানেই কাঁদি আমি
সন্ধ্যাবেলায় ঝরি যেন তোমার পানে নয়ন রেখে ।।
দেখি তোমায় দূর থেকে
আমি সূর্যমুখী ফুলের মত দেখি তোমায় দূর থেকে
দলগুলি মোর রেঙ্গে ওঠে তোমার হাসির কিরণ মেখে ।।
দেখি তোমায় দূর থেকে …
Transliteration in English
ami surjmukhi phuler mat dekhi tomay dur theke dalguli mor rengge othe tomar hasir kiran mekhe ।। dekhi tomay dur theke … nitj janai prem-arti je pathe, nath tomar gati ogo amar dhrub-jjoti sadh mete na tomay dekhe ।। dekhi tomay dur theke … jani, tumi amar paoar bahu dure, he debta ! ami matir pujarini, keman kare janai bjatha । sara jiban tabu, sbami tomar dhjanei kadi ami sandhjabelay jhari jen tomar pane nayan rekhe ।। dekhi tomay dur theke ami surjmukhi phuler mat dekhi tomay dur theke dalguli mor rengge othe tomar hasir kiran mekhe ।। dekhi tomay dur theke …