কি দিয়ে তোমায় জানাই প্রীতি
দেখা হয়েছে: 766
Bangla Lyrics
কি দিয়ে তোমায় জানাই প্রীতি
তুমি আমার জীবন সাথী
তুমি আমার মনের জ্যোতি।।
তুমি এলে ফাগুন এলো
নীল আকাশে রঙ ছড়ালো।
ফুল কলিদের ঘুম ভেঙ্গেছে
পাখির কন্ঠে সুর জেগেছে
তুমি আমার আশার গীতি
তুমি আমার জীবন সাথী
আধার ঘরে প্রদীপ জ্বেলে
আলোয় আলোয় ভরিয়ে দিলে
তোমার পরশে মরু ভুবন
নতুন করে পেল জীবন
যাব না ভুলে মধুর স্মৃতি
তুমি আমার জীবন সাথী।।
Transliteration in English
ki diye tomay janai priti tumi amar jiban sathi tumi amar maner jjoti।। tumi ele phagun elo nil akashe rang charalo। phul kalider ghum bhenggeche pakhir kanthe sur jegeche tumi amar ashar giti tumi amar jiban sathi adhar ghare pradip jbele aloy aloy bhariye dile tomar parshe maru bhuban natun kare pel jiban jab na bhule madhur smriti tumi amar jiban sathi।।