চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি
দেখা হয়েছে: 122
Bangla Lyrics
চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি |
তুমি দেখাইলে মহিমান্বিতা নারী কি শক্তিমতী ||
শিখালে কাঁকন চুড়ি পরিয়াও নারী,
ধরিতে পারে যে উদ্ধত তরবারি,
না রহিত অবরোধের দুর্গ, হতো না এ দুর্গতি ||
তুমি দেখালে নারীর শক্তি স্বরূপ — চিন্ময়ী কল্যাণী,
ভারত জয়ীর দর্প নাশিয়া মুছালে নারীর গ্লানি |
তুমি গোলকুন্ডার কোহিনূর হীরা সম,
আজো ইতিহাসে জ্বলিতেছ নিরুপম ;
রণরঙ্গিণী ফিরে এস,
তুমি ফিরিয়া আসিলে ফিরিয়া আসিবে লক্ষ্ণী ও সরস্বতী ||
Transliteration in English
chader kanja chad sultana, chader cheyeo jjoti | tumi dekhaile mahimanbita nari ki shaktimti || shikhale kakan churi pariyao nari, dharite pare je uddhat tarbari, na rahit obrodher durg, hato na e durgti || tumi dekhale narir shakti sbarup — chinmyi kaljani, bharat jayir darp nashiya muchale narir glani | tumi golkundar kohinur hira sam, ajo itihase jbalitech nirupam ; ranarnggini phire es, tumi phiriya asile phiriya asibe lakshni o sarasbti ||
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি” গানটি কে গেয়েছেন?
“চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি” গানটির শিল্পী: ফেরদৌস আরা। ফেরদৌস আরা এর আরও বাংলা গানের কথা দেখুন।
“চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কাজী নজরুল ইসলাম; সুরকার কাজী নজরুল ইসলাম।
“চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।