ক’ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি

দেখা হয়েছে: 606

শিল্পী: মান্না দেসুরকার: ড নচিকেতা ঘোষগীতিকার: পুলক বন্দোপাধ্যায়বছর: 1971বিভাগ: আধুনিক

Bangla Lyrics

ক’ফোঁটা চোখের জ‍ল ফেলেছ
যে তুমি ভালবাসবে?
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কী করে এখানে তুমি আসবে।।

ক’টা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগ।
কী এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজেই হাসবে
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কী করে এখানে তুমি আসবে।।

হাজার কাজের ভীড়ে সময় তো হয়নি তোমার
শোননি তো কান পেতে অস্ফুট কোন কথা তার।

আজ কেন হাহাকার কর, সে কথায় ইতিহাস গড়
কী সুখ জ‍লাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে!
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কী করে এখানে তুমি আসবে।।

Transliteration in English

k’phota chokher jal phelech
je tumi bhalbasbe?
pather katay pay rakt na jharale
ki kare ekhane tumi asbe।।
k’ta rat katiyech jege sbapner mithje abeg।
ki eman duhkhke sayech je tumi et sahjei hasbe
pather katay pay rakt na jharale
ki kare ekhane tumi asbe।।
hajar kajer bhire samay to hayni tomar
shonni to kan pete osphut kon katha tar।
aj ken hahakar kar, se kathay itihas gar
ki sukh jalanjli diyech je tumi sukher sagre bhasbe!
pather katay pay rakt na jharale
ki kare ekhane tumi asbe।।