রিম ঝিম ঝিম বৃষ্টি মাটির কানে কানে

দেখা হয়েছে: 844

Bangla Lyrics

রিম ঝিম ঝিম বৃষ্টি মাটির কানে কানে
কী কথা নিয়ে পড়ে ঝরে ঝরে ;
আমার সারাদিন কি ভাবে কেটে যায়
শুধু তুমি, তুমি, তুমি করে।।

কী করে জুঁইফল জলের উচ্ছ্বাস এভাবে বুকে তার সয়ে যায়,
আমার কানাকানি তোমার মন ছুঁয়ে কি করে জানাজানি হয়ে যায়।
হয় তো এরই নাম প্রথম ভালোবাসা কিছু জ্বালা সয় মালা পরে পরে।।

কী ভাবে এ বাতাস যখনই বয়ে যায়
অমনই মনে হয় কে যেন গান গায়।

কি করে দুটি চোখ অচেনা এত রঙ না-দেখা এত রূপ দেখে যায়,
যা ছিল স্বপ্নেতে মনের ভাবনাতে সে ছবি অপলকে এঁকে যায়—
তবু আরও সাধ আরও কী কল্পনা কাছে এসে এসে যায় সরে সরে।।

Transliteration in English

rim jhim jhim brishti matir kane kane
ki katha niye pare jhare jhare ;
amar saradin ki bhabe kete jay
shudhu tumi, tumi, tumi kare।।
ki kare juiphal jaler uchchbas ebhabe buke tar saye jay,
amar kanakani tomar man chuye ki kare janajani haye jay।
hay to erai  nam pratham bhalobasa kichu jbala say mala pare pare।।
ki bhabe e batas jakhanai baye jay
omanai mane hay ke jen gan gay।
ki kare duti chokh ochena et rang na-dekha et rup dekhe jay,
ja chil sbapnete maner bhabnate se chabi opalke eke jay—
tabu arao sadh arao ki kalpna kache ese ese jay sare sare।।