সবাইতো সুখী হতে চায়
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
সবাইতো সুখী হতে চায়।
তবু কেউ সুখী হয় কেউ হয় না
জানি না বলে যা লোকে সত্যি কিনা।
কপালে সবার নাকি সুখ সয় না।।
আশায় আশায় তবু এই আমি থাকি
যদি আসে কোনদিন সেই সুখ পাখি।
এই চেয়ে থাকা আর প্রাণে সয় না।।
ভালোবেসে সুখী হতে বলো কে না চায়
রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যাম রায়
আমিও রাধার মত ভালোবেসে যাবো
হয় কিছু পাবো নয় সবই হারাবো
এই চেয়ে থাকা আর প্রাণে সয় না।।
Transliteration in English
sabaito sukhi hate chay। tabu keu sukhi hay keu hay na jani na bale ja loke satji kina। kapale sabar naki sukh say na।। ashay ashay tabu ei ami thaki jadi ase kondin sei sukh pakhi। ei cheye thaka ar prane say na।। bhalobese sukhi hate balo ke na chay radha sukhi hayechil peye shjam ray amio radhar mat bhalobese jabo hay kichu pabo nay sabai harabo ei cheye thaka ar prane say na।।