তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে
দেখা হয়েছে: 541
Bangla Lyrics
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে
তখন ছিলেম বহু দূরে কিসের অন্বেষণে।।
কূলে যখন এলেম ফিরে তখন
অস্তশিখরশিরে
চাইল রবি শেষ চাওয়া তার কনকচাঁপার বনে ।
আমার ছুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে।।
লিখন তোমার বিনিসুতোর শিউলিফুলের মালা,
বাণী যে তার সোনায়-ছোঁওয়া অরুণ- আলোয়-ঢালা
এল আমার ক্লান্ত হাতে ফুল
ঝরানো শীতের রাতে
কুহেলিকায় মন্থর কোন্ মৌন সমীরণে ।
তখন ছুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে।।
Transliteration in English
tumi amay dekechile chutir nimantrne takhan chilem bahu dure kiser onbeshne।। kule jakhan elem phire takhan ostshikharshire chail rabi shesh chaoa tar kanakchapar bane । amar chuti phuriye geche kakhan onjamne।। likhan tomar binisutor shiuliphuler mala, bani je tar sonay-chooa orun- aloy-dhala el amar klant hate phul jharano shiter rate kuhelikay manthar kon moun samirne । takhan chuti phuriye geche kakhan onjamne।।