আজি ঝড়ের রাতে তোমার অভিসার

দেখা হয়েছে: 182

Bangla Lyrics

আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার।।

আকাশ কাঁদে হতাশ-সম
নাই যে ঘুম নয়নে মম
দুয়ার খুলি হে প্রিয়তম
চাই যে বারে বার।।

বাহিরে কিছু দেখিতে নাহি পাই
তোমার পথ কোথায় ভাবি তাই।

সুদূর কোন্‌ নদীর পারে
গহন কোন্‌ বনের ধারে
গভীর কোন্‌ অন্ধকারে হতেছ তুমি পার।।

Transliteration in English

aji jharer rate tomar obhisar
paranaskha bandhu he amar।।
akash kade hatash-sam
nai je ghum nayne mam
duyar khuli he priyatam
chai je bare bar।।
bahire kichu dekhite nahi pai
tomar path kothay bhabi tai।
sudur kon nadir pare
gahan kon baner dhare
gabhir kon ondhkare hatech tumi par।।