ঘুম
দেখা হয়েছে: 410
Bangla Lyrics
কথা ছিলো সূর্যের মৃত্যুকালে ছিনাবি তাহার আত্মা ।
কথা ছিলো নীল মেঘ হতে নিয়ে আসবি যন্ত্রনা ।
কথা ছিলো পাপ হতে ধুয়ে ফেলবি তোর শঙ্খ শরীর ।
কথা ছিলো সাঁঝকালে ভালবাসবি মোর নীরজাকে ।
শুয়ে শুয়ে হাত পাতি আধার মাঝে
যদি ঝরে পড়ে তোর অশ্রু ।
কান পাতি শব্দহীন অলিক চরাচর
যদি ভেসে আসে তোর আহবান ।
ঘুম ভেঙ্গে জেগে দেখি দাসত্বের সহস্র বছর
ঘুম ভেঙ্গে জেগে দেখি মৃত্যু শিয়রে শুনছে প্রহর
কথা ছিলো মোর অপরাধের তরীতে ভাসাবি তোর সস্ত্বা ।
কথা ছিলো অর্থহীন চুম্বণ পাবে নতুন সময় ।
কথা ছিলো পঙ্কিল সাগর হতে নিয়ে আসবি আমায় ।
কথা ছিলো আজন্ম অমাবস্যার মৃত্যু এখনি ।
শুনে দেখি কান দিয়ে শুধু শূন্যতা
ছুঁয়ে দেখি চোখ দিয়ে, প্রিয়া অন্যথা
র্নিবান যন্ত্রনায় লাশকাটা ঘরে
ঘুমোও আমার মানুষ ।
Transliteration in English
katha chilo surjer mritjukale chinabi tahar atma । katha chilo nil megh hate niye asbi jantrna । katha chilo pap hate dhuye phelbi tor shangkh sharir । katha chilo sajhkale bhalbasbi mor nirjake । shuye shuye hat pati adhar majhe jadi jhare pare tor oshru । kan pati shabdhin olik charachar jadi bhese ase tor ahban । ghum bhengge jege dekhi dastber sahasr bachar ghum bhengge jege dekhi mritju shiyre shunche prahar katha chilo mor opradher tarite bhasabi tor sastba । katha chilo orthhin chumban pabe natun samay । katha chilo pangkil sagar hate niye asbi amay । katha chilo ajanm omabsjar mritju ekhni । shune dekhi kan diye shudhu shunjta chuye dekhi chokh diye, priya onjtha rniban jantrnay lashkata ghare ghumoo amar manush ।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ঘুম” গানটি কে গেয়েছেন?
“ঘুম” গানটির শিল্পী: শিরোনামহীন। শিরোনামহীন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“ঘুম” গানটি কোন অ্যালবামের?
এই গানটি জাহাজী অ্যালবামে প্রকাশিত হয়েছিল।
“ঘুম” কোন বিভাগের গান?
এই গানটি ব্যান্ড বিভাগের অন্তর্গত। ব্যান্ড বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ঘুম” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।