মন শুধু মন ছুয়েছে তাই

দেখা হয়েছে: 320

Bangla Lyrics

মন শুধু মন ছুয়েছে তাই
আজ মনটাকে বেঁধে রাখা যে তাই
ঐ মন অকারণ পথ চেয়ে আছে সে
জানি না কি আশায়।।

শীতের সকালে সবুজ ঘাসেতে
যেমন শিশিরে মিশে রয়
তেমন আমারই কোমল হৃদয়টা
তোমার আগমনে রঙ্গিন হয়

নিরবে কানে কানে চুপি চুপি গানে
হৃদয় বলে শুধু তোমাকেই প্রয়োজন।।

দুটি চোখের পাতা কাজল তুলিতে
তোমার ছবি একেছি
ভুলেছি পৃথিবী ভুলে গেছি সবই
তুমি আপন শুধু জেনেছি

নিরবে কানে কানে চুপি চুপি গানে
হৃদয় বলে শুধু তোমাকেই প্রয়োজন।।

Transliteration in English

man shudhu man chuyeche tai
aj mantake bedhe rakha je tai
oi man okaran path cheye ache se
jani na ki ashay।।
shiter sakale sabuj ghasete
jeman shishire mishe ray
teman amarai komal hridayta
tomar agamne ranggin hay
nirbe kane kane chupi chupi gane
hriday bale shudhu tomakei prayojan।।
duti chokher pata kajal tulite
tomar chabi ekechi
bhulechi prithibi bhule gechi sabai
tumi apan shudhu jenechi
nirbe kane kane chupi chupi gane
hriday bale shudhu tomakei prayojan।।