বন্ধুরে

দেখা হয়েছে: 699

শিল্পী: মীরা সিনহাসুরকার: মাহমুদ জুয়েলগীতিকার: মাহমুদ জুয়েলবিভাগ: বিবিধ

Bangla Lyrics

ও বন্ধু তোমার বাড়ী তোমার ঘর তোমার আঙ্গিনা
সবখানে বিচরণ করি তুমি জান না।

তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে
ভালবাসার কাজল হইলাম তোমার নয়নে

বন্ধুরে তুমি মোরে ভুইলা যাইও না।

আমি জ্বালাই প্রেমের বাতি তোমায় ভাবি সারারাতি
আমার চোখে ঘুমতো আসে না।

আমি থাকি আউলা চুলে আমি সবকিছু যাই ভুলে
কোন কাজে মন তো বসে না

তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে
ভালবাসার কাজল হইলাম তোমার নয়নে

বন্ধুরে তুমি মোরে ভুইলা যাইও না।

এ কেমন তর জ্বালা এ যায় না কাউকে বলা
চুপি চুপি অন্তর পুড়ে ছাই।

এমন পিঞ্জরের মাঝে শুধু বিরহের সুর বাজে
তোমায় দেখি যেদিকে তাকাই

তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে
ভালবাসার কাজল হইলাম তোমার নয়নে

বন্ধুরে তুমি মোরে ভুইলা যাইও না।।

Transliteration in English

o bandhu tomar bari tomar ghar tomar anggina
sabkhane bicharan kari tumi jan na।
tumi jakhan ghumao thaki tomar sbapne
bhalbasar kajal hailam tomar nayne
bandhure tumi more bhuila jaio na।
ami jbalai premer bati tomay bhabi sararati
amar chokhe ghumto ase na।
ami thaki aula chule ami sabkichu jai bhule
kon kaje man to base na
tumi jakhan ghumao thaki tomar sbapne
bhalbasar kajal hailam tomar nayne
bandhure tumi more bhuila jaio na।
e keman tar jbala e jay na kauke bala
chupi chupi ontar pure chai।
eman pinjrer majhe shudhu birher sur baje
tomay dekhi jedike takai
tumi jakhan ghumao thaki tomar sbapne
bhalbasar kajal hailam tomar nayne
bandhure tumi more bhuila jaio na।।