আমার সকল কাঁটা ধন্য করে
দেখা হয়েছে: 45
Bangla Lyrics
আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে।
আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে।।
আমার অনেক দিনের আকাশ-চাওয়া
আসবে ছুটে দখিন-হাওয়া,
হৃদয় আমার আকুল করে সুগন্ধধন লুটবে।।
আমার লজ্জা যাবে যখন পাব দেবার মতো ধন,
যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন।
আমার বন্ধু যখন রাত্রিশেষে পরশ তারে করবে এসে,
ফুরিয়ে গিয়ে দলগুলি সব চরণে তার লুটবে।।
Transliteration in English
amar sakal kata dhanj kare phutbe phul phutbe। amar sakal bjatha rangin haye golap haye uthbe।। amar onek diner akash-chaoa asbe chute dakhin-haoa, hriday amar akul kare sugandhadhan lutbe।। amar lajja jabe jakhan pab debar mato dhan, jakhan rup dhariye bikshibe praner aradhan। amar bandhu jakhan ratrisheshe parash tare karbe ese, phuriye giye dalguli sab charne tar lutbe।।