আমি নিশি নিশি কত রচিব শয়ন
দেখা হয়েছে: 28
Bangla Lyrics
আমি নিশি নিশি কত রচিব শয়ন আকুলনয়ন রে।
কত নিতি নিতি বনে করিব যতনে কুসুমচয়ন রে
কত শারদ যামিনী হইবে বিফল, বসন্ত যাবে চলিয়া
কত উদিবে তপন, আশার স্বপন প্রভাতে যাইবে ছলিয়া
এই যৌবন কত রাখিব বাঁধিয়া, মরিব কাঁদিয়া রে
সেই চরণ পাইলে মরণ মাগিব সাধিয়া সাধিয়া রে
আমি কার পথ চাহি এ জনম বাহি; কার দরশন যাচি রে
যেন আসিবে বলিয়া কে গেছে চলিয়া, তাই আমি বসে আছি রে
তাই মালাটি গাঁথিয়া পরেছি মাথায়, নীলবাসে তনু ঢাকিয়া
তাই বিজন আলয়ে প্রদীপ জ্বালায়ে একেলা রয়েছি জাগিয়া
ওগো তাই কত নিশি চাঁদ ওঠে হাসি, তাই কেঁদে যায় প্রভাতে
ওগো তাই ফুলবনে মধুসমীরণে ফুটে ফুল কত শোভাতে
ওই বাঁশিস্বর তার আসে বারবার, সেই শুনে কেন আসে না
এই হৃদয়-আসন শূন্য পড়ে থাকে, কেঁদে মরে শুধু বাসনা
মিছে পরশিয়া কায় বায়ু বহে যায়, বহে যমুনার লহরী
কেন কুহু কুহু পিক কুহরিয়া ওঠে, যামিনী যে ওঠে শিহরি
ওগো, যদি নিশিশেষে আসে হেসে হেসে মোর হাসি আর রবে কি
এই জাগরণে-ক্ষীণ বদনমলিন আমারে হেরিয়া কবে কী
আমি সারা রজনীর গাঁথা ফুলমালা প্রভাতে চরণে ঝরিব
ওগো, আছে সুশীতল যমুনার জল, দেখে তারে আমি মরিব।।
Transliteration in English
ami nishi nishi kat rachib shayan akulanayan re। kat niti niti bane karib jatne kusumachayan re kat sharad jamini haibe biphal, basant jabe chaliya kat udibe tapan, ashar sbapan prabhate jaibe chaliya ei jouban kat rakhib badhiya, marib kadiya re sei charan paile maran magib sadhiya sadhiya re ami kar path chahi e janam bahi; kar darashan jachi re jen asibe baliya ke geche chaliya, tai ami base achi re tai malati gathiya parechi mathay, nilbase tanu dhakiya tai bijan alye pradip jbalaye ekela rayechi jagiya ogo tai kat nishi chad othe hasi, tai kede jay prabhate ogo tai phulabne madhusmirne phute phul kat shobhate oi bashisbar tar ase barbar, sei shune ken ase na ei hriday-asan shunj pare thake, kede mare shudhu basna miche parshiya kay bayu bahe jay, bahe jamunar lahri ken kuhu kuhu pik kuhriya othe, jamini je othe shihri ogo, jadi nishisheshe ase hese hese mor hasi ar rabe ki ei jagarne-kshin badanamlin amare heriya kabe ki ami sara rajnir gatha phulmala prabhate charne jharib ogo, ache sushital jamunar jal, dekhe tare ami marib।।