ও শিমুল বন দাও রাঙিয়ে মন
দেখা হয়েছে: 406
Bangla Lyrics
ও শিমুল বন দাও রাঙিয়ে মন।
কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক।
মধুর লোভে ভীড় জমালো মৌ পিয়াসী অলির ঝাক।।
কামরাঙা বউ মুখ ঢাকে লাল চেলিতে
চোখ গেল দেয় না তারে চোখ মেলিতে।
দেসনি গো লাজ তারে দোহাই কথা রাখ।
আজ সে দোসর খোঁজে ঘোমটা করে ফাঁক
ও তাই ঘোমটা করে ফাঁক।।
আজকে আমার মন হারাবার এলো কিসের লগ্ন গো
কিসের সাড়ায় কার ইশারায় স্বপ্নে আছি মগ্ন গো।
বউ কথা কও ঐ তো বাজায় শাক।
আবেশে করে শুধু হৃদয় ভরে থাক
হেসে প্রহর বয়ে যাক
কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক।।
Transliteration in English
o shimul ban dao rangiye man। krishnchura dopati ar palash dil dak। madhur lobhe bhir jamalo mou piyasi olir jhak।। kamranga bau mukh dhake lal chelite chokh gel dey na tare chokh melite। desni go laj tare dohai katha rakh। aj se dosar khoje ghomta kare phak o tai ghomta kare phak।। ajke amar man harabar elo kiser lagn go kiser saray kar isharay sbapne achi magn go। bau katha kao oi to bajay shak। abeshe kare shudhu hriday bhare thak hese prahar baye jak krishnchura dopati ar palash dil dak।।