সেদিনের সোনা ঝরা সন্ধ্যায়

দেখা হয়েছে: 170

শিল্পী: শ্যামল মিত্রসুরকার: শ্যামল মিত্রগীতিকার: পবিত্র মিত্রবছর: 1957বিভাগ: আধুনিক

Bangla Lyrics

সেদিনের সোনা ঝরা সন্ধ্যায়
আর এমনি মায়াবি রাত মিলে
দুজনে শুধায় যদি তোমারে কি দিয়েছি
আমারেই তুমি কি বা দিলে।।

মনের সোনা রঙে রাঙিয়ে
নিজেরে নিয়েছি আমি সাজায়ে
জানি না তো কি যে তুমি দিয়েছ
গোপনেই তুমি কি বা নিলে
দুজনে শুধায় যদি তোমারে কি দিয়েছি
আমারেই তুমি কি বা দিলে

অস্ত গোধুলি যবে মায়ারাতে ফুলকলি ফোঁটে
তেমনি করে জানি হৃদয় পাত্র মোর
অনেক শুধায় ভরে উঠে

কাজল ব্যাথার মেঘ ছড়ায়ে
আলোয় ভুবন দিলে ভরায়ে
একথা যেমন করে জেনেছি
তুমিও কি তাই জেনেছিলে
দুজনে শুধায় যদি তোমারে কি দিয়েছি
আমারেই তুমি কি বা দিলে।।

Transliteration in English

sediner sona jhara sandhjay
ar emni mayabi rat mile
dujne shudhay jadi tomare ki diyechi
amarei tumi ki ba dile।।
maner sona range rangiye
nijere niyechi ami sajaye
jani na to ki je tumi diyech
gopnei tumi ki ba nile
dujne shudhay jadi tomare ki diyechi
amarei tumi ki ba dile
ost godhuli jabe mayarate phulakli phote
temni kare jani hriday patr mor
onek shudhay bhare uthe
kajal bjathar megh charaye
aloy bhuban dile bharaye
ektha jeman kare jenechi
tumio ki tai jenechile
dujne shudhay jadi tomare ki diyechi
amarei tumi ki ba dile।।