কেন তুমি ফিরে এলে
দেখা হয়েছে: 492
Bangla Lyrics
কেন তুমি ফিরে এলে
আমি অন্ধকারে খুজে পাই নি যারে
যদি আলোয় তারে পেলে
তুমি কি দেখে কথা না রেখে
তখন তো চলে গেলে।।
মন থেকে সবই যদি যায় সরে
প্রেম এলো কেন সেই পথ ধরে।
ছিল যদি ভালবাসার সেই মন
সেই ভালবাসা কি যাবে থেমে
তুমি কি দেখে কথা না রেখে
তখন তো চলে গেলে
সব শেষ হয়ে মন শূণ্য এখন
সেই আগের মত ফিরে দেখি যত
যেন হারিয়েছি সেই দেখার নয়ন।
অন্তরে যদি আজ ঝড় উঠে
যদি সে মুখের ছবি আর নাই ফোঁটে।
আধারেই আছি ভেবো না আর
হৃদয়ে রেখেছি আগুন জ্বেলে
তুমি কি দেখে কথা না রেখে
তখন তো চলে গেলে।।
Transliteration in English
ken tumi phire ele ami ondhkare khuje pai ni jare jadi aloy tare pele tumi ki dekhe katha na rekhe takhan to chale gele।। man theke sabai jadi jay sare prem elo ken sei path dhare। chil jadi bhalbasar sei man sei bhalbasa ki jabe theme tumi ki dekhe katha na rekhe takhan to chale gele sab shesh haye man shunj ekhan sei ager mat phire dekhi jat jen hariyechi sei dekhar nayan। ontre jadi aj jhar uthe jadi se mukher chabi ar nai phote। adharei achi bhebo na ar hridye rekhechi agun jbele tumi ki dekhe katha na rekhe takhan to chale gele।।