চোখের নজর কম হলে আর

দেখা হয়েছে: 471

শিল্পী: শ্যামল মিত্রসুরকার: সুধীন দাস গুপ্তগীতিকার: সুধীন দাস গুপ্তবছর: 1958বিভাগ: আধুনিক

Bangla Lyrics

চোখের নজর কম হলে আর
কাজল দিয়ে কি হবে।

রূপ যদি না থাকে সখী
গরব কেন তবে।।

মন যদি না মানিক হলো।
কন্ঠে দিয়ে মনিহার
চোখ ভোলানো যায় গো শুধু
মন ভোলানো যায় আর

নকল সোনা হৃদয়েতে
আগুন দিলে কি রবে।
কাজল দিয়ে কি হবে।।

নদীতে ভুব দিয়ে সখী মুক্ত যদি পেতে চাও।
সারা জীবন ডুবতে হবে
মিনবে না সে মুক্তো তাও

মানিক যদি না রে মন।
মনের মানুষ আসবে না
রূপের ছটায় যে জন ভোলে
সে জন ভাল বাসবে না

গুন যদি না থাকে সখী
ফুরাবে রূপ হায় যবে।
কাজল দিয়ে কি হবে।।

Transliteration in English

chokher najar kam hale ar
kajal diye ki habe।
rup jadi na thake sakhi
garab ken tabe।।
man jadi na manik halo।
kanthe diye manihar
chokh bholano jay go shudhu
man bholano jay ar
nakal sona hridyete
agun dile ki rabe।
kajal diye ki habe।।
nadite bhub diye sakhi mukt jadi pete chao।
sara jiban dubte habe
minbe na se mukto tao
manik jadi na re man।
maner manush asbe na
ruper chatay je jan bhole
se jan bhal basbe na
gun jadi na thake sakhi
phurabe rup hay jabe।
kajal diye ki habe।।