এসো শ্যামল সুন্দর
দেখা হয়েছে: 131
Bangla Lyrics
এসো শ্যামল সুন্দর
আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা।
বিরহিণী চাহিয়া আছে আকাশে।।
সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে
তমালকুঞ্জপথে সজল ছায়াতে
নয়নে জাগিছে করুণ রাগিণী।।
বকুলমুকুল রেখেছে গাঁথিয়া,
বাজিছে অঙ্গনে মিলনবাঁশরি।
আনো সাথে তোমার মন্দিরা
চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে
বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী
ঝঙ্কারিবে মঞ্জীর রুণু রুণু।।
Transliteration in English
eso shjamal sundar ano tab tapahra trishahra sanggsudha। birhini chahiya ache akashe।। se je bjathit hriday ache bichaye tamalkunjapthe sajal chayate nayne jagiche karun ragini।। bakulmukul rekheche gathiya, bajiche onggne milanbashri। ano sathe tomar mandira chanchal nritjer bajibe chande se bajibe kangkan, bajibe kingkini jhangkaribe manjir runu runu।।