পথ দিয়ে কে যায় গো চলে

দেখা হয়েছে: 13

Bangla Lyrics

পথ দিয়ে কে যায় গো চলে

ডাক দিয়ে সে যায়।

আমার ঘরে থাকাই দায়।

পথের হাওয়ায় কী সুর বাজে,

বাজে আমার বুকের মাঝে

বাজে বেদনায়।

আমার ঘরে থাকাই দায়।

পূর্ণিমাতে সাগর হতে

ছুটে এল বান,

আমার লাগল প্রাণে টান।

আপন মনে মেলে আঁখি

আর কেন বা পড়ে থাকি

কিসের ভাবনায়?

আমার ঘরে থাকাই দায়।

Transliteration in English

path diye ke jay go chale
dak diye se jay।
amar ghare thakai day।
pather haoay ki sur baje,
baje amar buker majhe
baje bednay।
amar ghare thakai day।
purnimate sagar hate
chute el ban,
amar lagal prane tan।
apan mane mele akhi
ar ken ba pare thaki
kiser bhabnay?
amar ghare thakai day।