কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে

দেখা হয়েছে: 178

Bangla Lyrics

কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে।

পাই নে সময় গানে গানে ॥

পথ আমারে শুধায় লোকে, পথ কি আমার পড়ে চোখে,

চলি যে কোন্‌ দিকের পানে গানে গানে ॥

দাও না ছুটি, ধর ত্রুটি, নিই নে কানে।

মন ভেসে যায় গানে গানে।

আজ যে কুসুম-ফোটার বেলা, আকাশে আজ রঙের মেলা,

সকল দিকেই আমায় টানে গানে গানে ॥

রাগ: হাম্বীর
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1320
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: কলকাতা

Transliteration in English

ken     tomra amay dako,     amar man na mane।
pai ne samay gane gane ॥
path amare shudhay loke,    path ki amar pare chokhe,
chali je kon diker pane     gane gane ॥
dao na chuti, dhar truti,        nii ne kane।
man bhese jay gane gane।
aj je kusum-photar bela, akashe aj ranger mela,
sakal dikei amay tane  gane gane ॥
rag: hambir
tal: kaharba
rachnakal (banggabd): 1320
rachnakal (khrishtabd): 1914
rachnasthan: kalkata