আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা
দেখা হয়েছে: 98
Bangla Lyrics
আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা।
আলো নয়ন-ধোওয়া আমার, আলো হৃদয়-হরা॥
নাচে আলো নাচে, ও ভাই, আমার প্রাণের কাছে–
বাজে আলো বাজে, ও ভাই হৃদয়বীণার মাঝে–
জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা॥
আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি।
আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী।
মেঘে মেঘে সোনা, ও ভাই, যায় না মানিক গোনা–
পাতায় পাতায় হাসি, ও ভাই, পুলক রাশি রাশি–
সুরনদীর কূল ডুবেছে সুধা-নিঝর-ঝরা॥
Transliteration in English
alo amar, alo ogo, alo bhuban-bhara। alo nayan-dhooa amar, alo hriday-hara॥ nache alo nache, o bhai, amar praner kache– baje alo baje, o bhai hridaybinar majhe– jage akash, chote batas, hase sakal dhara॥ alor srote pal tuleche hajar prajapti। alor dheuye uthal neche mallika malti। meghe meghe sona, o bhai, jay na manik gona– patay patay hasi, o bhai, pulak rashi rashi– surandir kul dubeche sudha-nijhar-jhara॥
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা” গানটি কে গেয়েছেন?
“আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা” গানটির শিল্পী: দেবব্রত বিশ্বাস। দেবব্রত বিশ্বাস এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
“আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।