আমারে তুমি অশেষ করেছ

দেখা হয়েছে: 136

Bangla Lyrics

আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব
ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব।।

কত-যে গিরি কত-যে নদী -তীরে
বেড়ালে বহি ছোটো এ বাঁশিটিরে
কত-যে তান বাজালে ফিরে ফিরে
কাহারে তাহা কব।।

তোমারি ওই অমৃতপরশে আমার হিয়াখানি
হারালো সীমা বিপুল হরষে, উথলি উঠে বাণী।

আমার শুধু একটি মুঠি ভরি
দিতেছ দান দিবস-বিভাবরী
হল না সারা, কত-না যুগ ধরি
কেবলই আমি লব।।

Transliteration in English

amare tumi oshesh karech, emni lila tab
phuraye phele abar bharech jiban nab nab।।
kat-je giri kat-je nadi -tire
berale bahi choto e bashitire
kat-je tan bajale phire phire
kahare taha kab।।
tomari oi omritaparshe amar hiyakhani
haralo sima bipul harshe, uthli uthe bani।
amar shudhu ekti muthi bhari
ditech dan dibas-bibhabri
hal na sara, kat-na jug dhari
kebalai ami lab।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমারে তুমি অশেষ করেছ” গানটি কে গেয়েছেন?
“আমারে তুমি অশেষ করেছ” গানটির শিল্পী: পূর্বা দামপূর্বা দাম এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমারে তুমি অশেষ করেছ” গানের গীতিকার ও সুরকার কে?
“আমারে তুমি অশেষ করেছ” কোন বিভাগের গান?
“আমারে তুমি অশেষ করেছ” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।