এরে ভিখারী সাজায়ে কী রঙ্গ তুমি করিলে

দেখা হয়েছে: 18

Bangla Lyrics

এরে ভিখারী সাজায়ে কী রঙ্গ তুমি করিলে,
হাসিতে আকাশ ভরিলে।।

পথে পথে ফেরে, দ্বারে দ্বারে যায়, ঝুলি ভরি রাখে যাহা-কিছু পায়–
কতবার তুমি পথে এসে, হায়, ভিক্ষার ধন হরিলে।।

ভেবেছিল চির-কাঙাল সে এই ভুবনে, কাঙাল মরণে জীবনে।
ওগো মহারাজা, বড়ো ভয়ে ভয়ে দিনশেষে এল তোমারি আলয়ে
আধেক আসনে তারে ডেকে লয়ে নিজ মালা দিয়ে বরিলে।।

Transliteration in English

ere bhikhari sajaye ki rangg tumi karile,
hasite akash bharile।।
pathe pathe phere, dbare dbare jay, jhuli bhari rakhe jaha-kichu pay–
katbar tumi pathe ese, hay, bhikshar dhan harile।।
bhebechil chir-kangal se ei bhubne, kangal marne jibne।
ogo maharaja, baro bhaye bhaye dinsheshe el tomari alye
adhek asne tare deke laye nij mala diye barile।।