অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে
দেখা হয়েছে: 12
Bangla Lyrics
অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে।
কখন তুমি এলে, হে নাথ, মৃদু চরণপাতে?।
ভেবেছিলেম, জীবনস্বামী, তোমায় বুঝি হারাই আমি
আমায় তুমি হারাবে না বুঝেছি আজ রাতে।।
যে নিথীথে আপন হাতে নিবিয়ে দিলেম আলো
তারি মাঝে তুমি তোমার ধ্রুবতারা জ্বালো।
তোমার পথে চলা যখন ঘুচে গেল, দেখি তখন
আপনি তুমি আমার পথে লুকিয়ে চল সাথে।।
Transliteration in English
ondhkarer majhe amay dharech dui hate। kakhan tumi ele, he nath, mridu charanpate?। bhebechilem, jibansbami, tomay bujhi harai ami amay tumi harabe na bujhechi aj rate।। je nithithe apan hate nibiye dilem alo tari majhe tumi tomar dhrubtara jbalo। tomar pathe chala jakhan ghuche gel, dekhi takhan apni tumi amar pathe lukiye chal sathe।।