দাঁড়াও আমার আঁখির আগে
দেখা হয়েছে: 22
Bangla Lyrics
দাঁড়াও আমার আঁখির আগে।
তোমার দৃষ্টি হৃদয়ে লাগে।।
সমুখ-আকাশে চরাচরলোকে এই অপরূপ আকুল আলোকে দাঁড়াও হে,
আমার পরান পলকে পলকে চোখে চোখে তব দরশ মাগে।।
এই-যে ধরণী চেয়ে ব’সে আছে ইহার মাধুরী বাড়াও হে।
ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে।
যাহা-কিছু আছে সকলই ঝাঁপিয়া, ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া দাঁড়াও হে।
দাঁড়াও যেখানে বিরহী এ হিয়া তোমারি লাগিয়া একেলা জাগে।।
Transliteration in English
darao amar akhir age। tomar drishti hridye lage।। samukh-akashe characharloke ei oprup akul aloke darao he, amar paran palke palke chokhe chokhe tab darash mage।। ei-je dharni cheye b’se ache ihar madhuri barao he। dhulay bichano shjam onchle darao he nath, darao he। jaha-kichu ache sakalai jhapiya, bhuban chapiya, jiban bjapiya darao he। darao jekhane birhi e hiya tomari lagiya ekela jage।।