পথে যেতে ডেকেছিলে মোরে

দেখা হয়েছে: 32

Bangla Lyrics

পথে যেতে ডেকেছিলে মোরে।

পিছিয়ে পড়েছি আমি, যাব যে কী করে?।

এসেছে নিবিড় নিশি, পথরেখা গেছে মিশি

সাড়া দাও, সাড়া দাও আঁধারের ঘোরে।।

ভয় হয়, পাছে ঘুরে ঘুরে যত আমি যাই তত যাই চলে দূরে

মনে করি আছ কাছে, তবু ভয় হয়, পাছে

আমি আছি তুমি নাই কালি নিশিভোরে।।

Transliteration in English

pathe jete dekechile more।
pichiye parechi ami, jab je ki kare?।
eseche nibir nishi, pathrekha geche mishi
sara dao, sara dao adharer ghore।।
bhay hay, pache ghure ghure jat ami jai tat jai chale dure
mane kari ach kache, tabu bhay hay, pache
ami achi tumi nai kali nishibhore।।