বরিষ ধরা মাঝে শান্তির বারি
দেখা হয়েছে: 142
Bangla Lyrics
বরিষ ধরা-মাঝে শান্তির বারি
শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে
ঊর্ধ্বমুখে নরনারী।।
না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ
না থাকে শোকপরিতাপ।
হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক
বিঘ্ন দাও অপসারি।।
কেন এ হিংসাদ্বেষ, কেন এ ছদ্মবেশ
কেন এ মান-অভিমান।
বিতর’ বিতর’ প্রেম পাষাণহৃদয়ে,
জয় জয় হোক তোমারি।।
Transliteration in English
barish dhara-majhe shantir bari shushk hriday laye ache daraiye urdhbmukhe narnari।। na thake ondhkar, na thake mohpap na thake shokapritap। hriday bimal hok, pran sabal hok bighn dao opsari।। ken e hingsadbesh, ken e chadmbesh ken e man-obhiman। bitar’ bitar’ prem pashanhridye, jay jay hok tomari।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বরিষ ধরা মাঝে শান্তির বারি” গানটি কে গেয়েছেন?
“বরিষ ধরা মাঝে শান্তির বারি” গানটির শিল্পী: কণিকা বন্দ্যোপাধ্যায়। কণিকা বন্দ্যোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“বরিষ ধরা মাঝে শান্তির বারি” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর।
“বরিষ ধরা মাঝে শান্তির বারি” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“বরিষ ধরা মাঝে শান্তির বারি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।