যেতে যদি হয় হবে–

দেখা হয়েছে: 1.3K

Bangla Lyrics

যেতে যদি হয় হবে–

যাব, যাব, যাব তবে ॥

লেগেছিল কত ভালো এই-যে আঁধার আলো–

খেলা করে সাদা কালো উদার নভে।

গেল দিন ধরা-মাঝে কত ভাবে, কত কাজে,

সুখে দুখে কভু লাজে, কভু গরবে ॥

প্রাণপণে কত দিন শুধেছি কঠিন ঋণ,

কখনো বা উদাসীন ভুলেছি সবে।

কভু ক’রে গেনু খেলা, স্রোতে ভাসাইনু ভেলা,

আনমনে কত বেলা কাটানু ভবে ॥

জীবন হয় নি ফাঁকি, ফলে ফুলে ছিল ঢাকি,

যদি কিছু রহে বাকি কে তাহা লবে!

দেওয়া-নেওয়া যাবে চুকে, বোঝা-খসে-যাওয়া বুকে

যাব চলে হাসিমুখে– যাব নীরবে ॥

Transliteration in English

jete jadi hay habe–
jab, jab, jab tabe ॥
legechil kat bhalo   ei-je adhar alo–
khela kare sada kalo udar nabhe।
gel din dhara-majhe   kat bhabe, kat kaje,
sukhe dukhe kabhu laje, kabhu garbe ॥
pranapne kat din   shudhechi kathin rin,
kakhno ba udasin bhulechi sabe।
kabhu k’re genu khela,   srote bhasainu bhela,
anamne kat bela katanu bhabe ॥
jiban hay ni phaki,   phale phule chil dhaki,
jadi kichu rahe baki ke taha labe!
deoa-neoa jabe chuke, bojha-khase-jaoa buke
jab chale hasimukhe– jab nirbe ॥

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“যেতে যদি হয় হবে–” গানটি কে গেয়েছেন?
“যেতে যদি হয় হবে–” কোন বিভাগের গান?
“যেতে যদি হয় হবে–” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।