কি করে তোমাকে ভুলবো
দেখা হয়েছে: 425
Bangla Lyrics
কি করে তোমাকে ভুলবো
তোমার স্মৃতি আমার জীবন
কি করে মন থেকে মুছবো
তোমার আমার সেই শুভক্ষণ।।
কি করে বোঝাবো আমার
হৃদয়ের না বলা কথা
কি করে দেখাবো
আমার এই সুপ্ত ব্যাথা।
সঞ্চিত দিনগুলো শুধু মনে পড়ে
ফিরে কি পাব সেই হারানো লগন।।
যা কিছু আমার ছিল
সবই তো তোমাকে দিলাম
যা কিছু চেয়েছি
আমি তার কিবা পেলাম
আমি তো ছিলাম ভাল আপনার মাঝে
তুমি তো আমায় দিলে অনেক স্বপন।।
Transliteration in English
ki kare tomake bhulbo tomar smriti amar jiban ki kare man theke muchbo tomar amar sei shubhakshan।। ki kare bojhabo amar hridyer na bala katha ki kare dekhabo amar ei supt bjatha। sanchit dingulo shudhu mane pare phire ki pab sei harano lagan।। ja kichu amar chil sabai to tomake dilam ja kichu cheyechi ami tar kiba pelam ami to chilam bhal apnar majhe tumi to amay dile onek sbapan।।