নির্জন শালবনে

দেখা হয়েছে: 103

শিল্পী: বিপ্লবঅ্যালবাম: মুক্তির প্রতাশাবছর: 1990বিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

নির্জন শালবনে গুঞ্জন মনে মনে
মন যেন চায় কিছু বলতে তোমায়

জোনাকিরা বসে আর থেকো না
মেঘ তুমি জোছনাকে ঢেকো না
চেয়ে দেখ পুরবিরা ঐ দুলছে
সুরের মাধুরী যেন জ্বলছে

এই ক্ষণ জানি থেমে রবে না
সময় তো কার কথা কবে না
মনে রাখা কথা গুলো ভুলে যেয়ো না
ফাগুনের রং এ মিশে থাকো না

Transliteration in English

nirjan shalabne gunjan mane mane
man jen chay kichu balte tomay
jonakira base ar theko na
megh tumi jochnake dheko na
cheye dekh purbira oi dulche
surer madhuri jen jbalche
ei  kshan jani theme rabe na
samay to kar katha kabe na
mane rakha katha gulo bhule jeyo na
phaguner rang e mishe thako na