সে যেন আমার পাশে আজও বসে আছে

দেখা হয়েছে: 635

শিল্পী: কিশোর কুমারবিভাগ: আধুনিক

Bangla Lyrics

সে যেন আমার পাশে আজও বসে আছে
চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে
সে যেন আমার পাশে আজও বসে আছে।
ভেঙ্গে যাওয়া পাখির বাসার মত মন
কিছু নেই তার বুকে আজ তো এখন।
ডানা মেলে ফিরে কেন আসা তার কাছে
সে যেন আমার পাশে আজও বসে আছে।
যেখানে প্রদীপ ছিল সেখানে আঁধার
নয়নের জল হয়ে ফিরে এল সে আবার।
কোন তারা নেই আজ আকাশের গায়
আলেয়ার আলো এসে আলো দিয়ে যায়
জোনাকিরা কাল রাত ভরে দিয়ে গেছে
সে যেন আমার পাশে আজও বসে আছে।

Transliteration in English

se jen amar pashe ajao base ache
chale geche din tabu alo raye geche
se jen amar pashe ajao base ache।
bhengge jaoa pakhir basar mat man
kichu nei tar buke aj to ekhan।
dana mele phire ken asa tar kache
se jen amar pashe ajao base ache।
jekhane pradip chil sekhane adhar
nayner jal haye phire el se abar।
kon tara nei aj akasher gay
aleyar alo ese alo diye jay
jonakira kal rat bhare diye geche
se jen amar pashe ajao base ache।