আমার ছোট ভাই

দেখা হয়েছে: 446

শিল্পী: জিংগা গোষ্ঠিঅ্যালবাম: জিংগাসুরকার: শাফাত আলীগীতিকার: শাফাত আলীবছর: 1976বিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

আমার ছোট ভাই
তারে কত যে বোঝাই
ওই ফুটবল খেলা
দেখা বড়ই ঝামেলা
ব্লাকে টিকেট কিনতে গেলে
পয়সা লাগে মেলা

একদিন সে
ছুটে এসে
বলল আপা পয়সা দে
আবহানি মোহামেডান
খেলবে আজ জমানো খেলা
পয়সা হাতে পেয়ে
ছুটল সে চারটি খেয়ে
খুশীতে ডগমগ
সে পেল যেন স্বর্গ

সন্ধ্যা গড়িয়ে রাত্রি হল
ভাইটি তবু বাড়ি না এলো
দুশ্চিন্তায় মন ভরে গেল
দিকে দিকে লোক ছুটল
অনেক রাতে খবর এলো
আহত তাই ছাড়া পায় নাই
পরের দিন সকালে
সবাই হাসপাতালে
গেলাম তারে দেখতে
পেলাম সব শুনতে
একটি গোল নিয়ে
লেগেছিল গণ্ডগোল
চলছিল খেলা ঠিকই
দুই ভক্তের তর্ক জুরী
কথা কাটাকাটি
উঠল হাতে লাঠি

ইট পাটকেল লাঠিসোটা
পড়তে লাগলো গোটা গোটা
হট্টগোল আর হট্টগোল
গণ্ডগোল হল জমানো খেলায়
আমার ছোট ভাই কভু আর বলে নাই
দেখতে যাব ফুটবল খেলা আপা পয়সা চাই

Transliteration in English

amar chot bhai
tare kat je bojhai
oi phutabal khela
dekha barai jhamela
blake tiket kinte gele
paysa lage mela
ekdin se
chute ese
balal apa paysa de
abhani mohamedan
khelbe aj jamano khela
paysa hate peye
chutal se charti kheye
khushite dagamag
se pel jen sbarg
sandhja gariye ratri hal
bhaiti tabu bari na elo
dushchintay man bhare gel
dike dike lok chutal
onek rate khabar elo
ahat tai chara pay nai
parer din sakale
sabai haspatale
gelam tare dekhte
pelam sab shunte
ekti gol niye
legechil gandgol
chalchil khela thikai
dui bhakter tark juri
katha katakati
uthal hate lathi
it patkel lathisota
parte laglo gota gota
hattgol ar hattgol
gandgol hal jamano khelay
amar chot bhai kabhu ar bale nai
dekhte jab phutabal khela apa paysa chai