তুমি একজনই শুধু বন্ধু আমার
দেখা হয়েছে: 291
Bangla Lyrics
তুমি একজনই শুধু বন্ধু আমার
শত্রুও তুমি একজন
তাই তোমাকেই ভালো লাগে
তোমাকেই ভালো লাগে
তুমি আমার পূর্ণিমা রাত
তুমি চন্দ্রগ্রহণ
তাই তোমাকেই ভালো লাগে
তোমাকেই ভালো লাগে
ওই দুটি হাত যেমন আমায় টেনে নিয়ে যায় মরণে
তেমনি আবার ও হাত ধরেই ফিরে আসি আমি জীবনে ।।
যে নয়ন জ্বালে দারুন আগুন
বৃষ্টিও দেয় সে নয়ন
তাই তোমাকেই ভালো লাগে
তোমাকেই ভালো লাগে
তোমায় পেয়ে এই মনে হয় কানায় কানায় ভরেছি
এই মনে হয় সব হারিয়ে শূণ্য আমায় করেছি ।।
যে সাপের মণি দেয় গো আলো
সেই যে করে দংশন
তাই তোমাকেই ভালো লাগে
তোমাকেই ভালো লাগে
তুমি একজনই শুধু বন্ধু আমার
শত্রুও তুমি একজন
তাই তোমাকেই ভালো লাগে
তোমাকেই ভালো লাগে
Transliteration in English
tumi ekajanai shudhu bandhu amar shatruo tumi ekajan tai tomakei bhalo lage tomakei bhalo lage tumi amar purnima rat tumi chandragrahan tai tomakei bhalo lage tomakei bhalo lage oi duti hat jeman amay tene niye jay marne temni abar o hat dharei phire asi ami jibne ।। je nayan jbale darun agun brishtio dey se nayan tai tomakei bhalo lage tomakei bhalo lage tomay peye ei mane hay kanay kanay bharechi ei mane hay sab hariye shunj amay karechi ।। je saper mani dey go alo sei je kare dangshan tai tomakei bhalo lage tomakei bhalo lage tumi ekajanai shudhu bandhu amar shatruo tumi ekajan tai tomakei bhalo lage tomakei bhalo lage