যদি কাগজে লেখো নাম

দেখা হয়েছে: 448

শিল্পী: মান্না দেঅ্যালবাম: মান্না দেসুরকার: ড নচিকেতা ঘোষগীতিকার: গৌরী প্রসন্ন মজুমদারবিভাগ: আধুনিক

Bangla Lyrics

যদি কাগজে লেখো নাম কাগজ ছিড়ে যাবে
পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে।।

হৃদয় আছে যার সেই তো ভালোবাসে
প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে।

কেউ কি ভেবেছিলো শ্যামকে ভালোবেসে
রাধার ভালবাসা কাহিনী হয়ে যাবে
হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে।।

গভীর হয় গো যেখানে ভালোবাসা
মুখে তো সেখানে থাকে না কোন ভাষা।

চোখেরও আড়ালে মাটির নীচে ঐ
ফল্গু চিরদিনই নীরবে বয়ে যাবে
হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে।।

Transliteration in English

jadi kagje lekho nam kagaj chire jabe
pathre lekho nam pathar kshaye jabe
hridye lekho nam se nam raye jabe।।
hriday ache jar sei to bhalobase
pratiti manusherai jibne prem ase।
keu ki bhebechilo shjamke bhalobese
radhar bhalbasa kahini haye jabe
hridye likho nam se nam raye jabe।।
gabhir hay go jekhane bhalobasa
mukhe to sekhane thake na kon bhasha।
chokherao arale matir niche oi
phalgu chirdinai nirbe baye jabe
hridye likho nam se nam raye jabe।।