আমরা নেহাত্ গরীব আমরা নেহাত্ ছোট

দেখা হয়েছে: 304

শিল্পী: কোরাসগীতিকার: রজনীকান্ত সেনবিভাগ: বিবিধ

Bangla Lyrics

আমরা নেহাত্ গরীব আমরা নেহাত্ ছোট ;
তবু আজি সাত কোটি ভাই জেগে ওঠো ||
জুড়ে দে ঘরের তাঁত সাজা দোকান ;
বিদেশে না যায় ভাই গোলারি ধান ;
আমরা মোটা খাব, ভাই রে প’রবো মোটা ;
মাখবো না ল্যাভেন্ডার, চাই নে ‘অটো’ ||
নিয়ে যায় মায়ের দুধ পরে দুয়ে’
আমরা, রব কি উপোসী ঘরে শুয়ে ?
হারাস্ নে ভাই রে, আর এমন সুদিন
মায়ের পায়ের কাছে এসে জোটো ||
ঘরের দিয়ে আমরা পরের মেঙে ;
কিন্ বো না ঠুন্ কো কাঁচ, যায় যে ভেঙে ;
থাকলে, গরীব হয়ে, ভাই রে, গরীব চালে,
তাতে হ’বে নাকো মান খাটো ||

Transliteration in English

amra nehat garib amra nehat chot ;
tabu aji sat koti bhai jege otho ||
jure de gharer tat saja dokan ;
bideshe na jay bhai golari dhan ;
amra mota khab, bhai re p’rabo mota ;
makhbo na ljabhendar, chai ne ‘oto’ ||
niye jay mayer dudh pare duye’
amra, rab ki uposi ghare shuye ?
haras ne bhai re, ar eman sudin
mayer payer kache ese joto ||
gharer diye amra parer menge ;
kin bo na thun ko kach, jay je bhenge ;
thakle, garib haye, bhai re, garib chale,
tate h’be nako man khato ||

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমরা নেহাত্ গরীব আমরা নেহাত্ ছোট” গানটি কে গেয়েছেন?
“আমরা নেহাত্ গরীব আমরা নেহাত্ ছোট” গানটির শিল্পী: কোরাসকোরাস এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমরা নেহাত্ গরীব আমরা নেহাত্ ছোট” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রজনীকান্ত সেন
“আমরা নেহাত্ গরীব আমরা নেহাত্ ছোট” কোন বিভাগের গান?
এই গানটি বিবিধ বিভাগের অন্তর্গত। বিবিধ বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমরা নেহাত্ গরীব আমরা নেহাত্ ছোট” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।