আজ বারি ঝরে ঝরঝর ভরা বাদরে
দেখা হয়েছে: 54
Bangla Lyrics
আজ বারি ঝরে ঝরঝর ভরা বাদরে,
আকাশ-ভাঙা আকুল ধারা কোথাও না ধরে॥
শালের বনে থেকে থেকে ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে,
জল ছুটে যায় এঁকে বেঁকে মাঠের ‘পরে।
আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে॥
ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন, লুটেছে এই ঝড়ে–
বুক ছাপিয়ে তরঙ্গ মোর কাহার পায়ে পড়ে।
অন্তরে আজ কী কলরোল, দ্বারে দ্বারে ভাঙল আগল–
হৃদয়-মাঝে জাগল পাগল আজি ভাদরে।
আজ এমন ক’রে কে মেতেছে বাহিরে ঘরে॥
Transliteration in English
aj bari jhare jharajhar bhara badre, akash-bhanga akul dhara kothao na dhare॥ shaler bane theke theke jhar dola dey heke heke, jal chute jay eke beke mather ‘pare। aj megher jata uriye diye nritj ke kare॥ ore brishtite mor chuteche man, luteche ei jhare– buk chapiye tarangg mor kahar paye pare। ontre aj ki kalrol, dbare dbare bhangal agal– hriday-majhe jagal pagal aji bhadre। aj eman k’re ke meteche bahire ghare॥