ডাকিছ শুনি জাগিনু প্রভু

দেখা হয়েছে: 12

Bangla Lyrics

ডাকিছ শুনি জাগিনু প্রভু, আসিনু তার পাশে।
আঁখি ফুটিল, চাহি উঠিল চরণদরশ-আশে।।

খুলিল দ্বার, তিমিরভার দূর হইল ত্রাসে।
হেরিল পথ বিশ্বজগত, ধাইল নিজ বাসে।।

বিমলকিরণ প্রেম-আঁখি সুন্দর পরকাশে–
নিখিল তায় অভয় পায়, সকল জগত হাসে।।

কানন সব ফুল্ল আজি, সৌরভ তব ভাসে–
মুগ্ধ হৃদয় মত্ত মধুপ প্রেমকুসুমবাসে।।

উজ্জ্বল যত ভকতহৃদয়, মোহতিমির নাশে।
দাও, নাথ, প্রেম-অমৃত বঞ্চিত তব দাসে।।

Transliteration in English

dakich shuni jaginu prabhu, asinu tar pashe।
akhi phutil, chahi uthil charanadarash-ashe।।
khulil dbar, timirbhar dur hail trase।
heril path bishbajagat, dhail nij base।।
bimalkiran prem-akhi sundar parkashe–
nikhil tay obhay pay, sakal jagat hase।।
kanan sab phull aji, sourabh tab bhase–
mugdh hriday matt madhup premkusumbase।।
ujjbal jat bhakathriday, mohtimir nashe।
dao, nath, prem-omrit banchit tab dase।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ডাকিছ শুনি জাগিনু প্রভু” গানটি কে গেয়েছেন?
“ডাকিছ শুনি জাগিনু প্রভু” গানটির শিল্পী: সাগর সেনসাগর সেন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“ডাকিছ শুনি জাগিনু প্রভু” গানের গীতিকার ও সুরকার কে?
“ডাকিছ শুনি জাগিনু প্রভু” কোন বিভাগের গান?
“ডাকিছ শুনি জাগিনু প্রভু” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।