ওগো আমার শ্রাবণ মেঘের
দেখা হয়েছে: 125
Bangla Lyrics
ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি
অশ্রুভরা পূরব হাওয়ায় পাল তুলে দাও আজি।।
উদাস হৃদয় তাকায়ে রয়, বোঝা তাহার নয় ভারী নয়
পুলক-লাগা এই কদম্বের একটি কেবল সাজি।।
ভোরবেলা যে খেলার সাথি ছিল আমার কাছে
মনে ভাবি, তার ঠিকানা তোমার জানা আছে।
তাই তোমারি সারিগানে সেই আঁখি তার মনে আনে
আকাশ-ভরা বেদনাতে রোদন উঠে বাজি।।
Transliteration in English
ogo amar shrabanmegher kheyatrir majhi oshrubhra purab haoay pal tule dao aji।। udas hriday takaye ray, bojha tahar nay bhari nay pulak-laga ei kadmber ekti kebal saji।। bhorbela je khelar sathi chil amar kache mane bhabi, tar thikana tomar jana ache। tai tomari sarigane sei akhi tar mane ane akash-bhara bednate rodan uthe baji।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওগো আমার শ্রাবণ মেঘের” গানটি কে গেয়েছেন?
“ওগো আমার শ্রাবণ মেঘের” গানটির শিল্পী: সুচিত্রা মিত্র। সুচিত্রা মিত্র এর আরও বাংলা গানের কথা দেখুন।
“ওগো আমার শ্রাবণ মেঘের” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার দিনেন্দ্রনাথ ঠাকুর।
“ওগো আমার শ্রাবণ মেঘের” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ওগো আমার শ্রাবণ মেঘের” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।