ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে,
দেখা হয়েছে: 19
Bangla Lyrics
ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে,
আমি কেন একলা বসে এই বিজনে॥
বাঁধন টুটে উঠবে ফুটে শিউলিগুলি,
তাই তো কুঁড়ি কানন জুড়ি উঠছে দুলি,
শিশির-ধোওয়া হাওয়ার ছোঁওয়া লাগল বনে–
সুর খুঁজে তাই শূন্যে তাকাই আপন-মনে॥
বনের পথে কী মায়াজাল হয় যে বোনা,
সেইখানেতে আলোছায়ার চেনাশোনা।
ঝরে-পড়া মালতী তার গন্ধশ্বাসে
কান্না-আভাস দেয় মেলে ওই ঘাসে ঘাসে,
আকাশ হাসে শুভ্র কাশের আন্দোলনে–
সুর খুঁজে তাই শূন্যে তাকাই আপন-মনে॥
রাগ: পিলু
তাল: দাদরা – খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩১ ভাদ্র, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ সেপ্টেম্বর, ১৯২৬
রচনাস্থান: মিউনিক
Transliteration in English
chutir bashi bajal je oi nil gagne, ami ken ekla base ei bijne॥ badhan tute uthbe phute shiuliguli, tai to kuri kanan juri uthche duli, shishir-dhooa haoar chooa lagal bane– sur khuje tai shunje takai apan-mane॥ baner pathe ki mayajal hay je bona, seikhanete alochayar chenashona। jhare-para malti tar gandhshbase kanna-abhas dey mele oi ghase ghase, akash hase shubhr kasher andolne– sur khuje tai shunje takai apan-mane॥ rag: pilu tal: dadra – khemta rachnakal (banggabd): 31 bhadr, 1333 rachnakal (khrishtabd): 17 septembar, 1926 rachnasthan: miunik
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে,” গানটি কে গেয়েছেন?
“ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে,” গানটির শিল্পী: সুচিত্রা মিত্র। সুচিত্রা মিত্র এর আরও বাংলা গানের কথা দেখুন।
“ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে,” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার দিনেন্দ্রনাথ ঠাকুর।
“ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে,” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে,” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।