তিমির-অবগুণ্ঠনে বদন তব
দেখা হয়েছে: 42
Bangla Lyrics
তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি
কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী॥
আজি সঘন শর্বরী, মেঘমগন তারা,
নদীর জলে ঝর্ঝরি ঝরিছে জলধারা,
তমালবন মর্মরি পবন চলে হাঁকি॥
যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি
জানি না কোন্ মন্তরে তাহারে দিব বাণী।
রয়েছি বাঁধা বন্ধনে, ছিঁড়িব, যাব বাটে–
যেন এ বৃথা ক্রন্দনে এ নিশি নাহি কাটে।
কঠিন বাধা-লঙ্ঘনে দিব না আমি ফাঁকি॥
Transliteration in English
timir-obgunthne badan tab dhaki ke tumi mam onggne darale ekaki॥ aji saghan sharbri, meghamagan tara, nadir jale jharjhri jhariche jaldhara, tamalaban marmri paban chale haki॥ je katha mam ontre anich tumi tani jani na kon mantre tahare dib bani। rayechi badha bandhne, chirib, jab bate– jen e britha krandne e nishi nahi kate। kathin badha-langghne dib na ami phaki॥
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তিমির-অবগুণ্ঠনে বদন তব” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তিমির-অবগুণ্ঠনে বদন তব” গানটি শুরু হয়:
বগুণ্ঠনে বদন তব ঢাকি
ঙ্গনে দাঁড়ালে একাকী॥
আজি সঘন শর্বরী, মেঘমগন তারা,
নদীর জলে ঝর্ঝরি ঝরিছে জলধারা,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“তিমির-অবগুণ্ঠনে বদন তব” গানটি কে গেয়েছেন?
“তিমির-অবগুণ্ঠনে বদন তব” গানটির শিল্পী: সুবিনয় রায়। সুবিনয় রায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“তিমির-অবগুণ্ঠনে বদন তব” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার দিনেন্দ্রনাথ ঠাকুর।
“তিমির-অবগুণ্ঠনে বদন তব” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তিমির-অবগুণ্ঠনে বদন তব” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।