নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে।

দেখা হয়েছে: 47

Bangla Lyrics

নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে।
কোন্‌ রজনীগন্ধা হতে আনব সে তান কণ্ঠে পূরে॥
সুরের কাঙাল আমার ব্যথা ছায়ার কাঙাল রৌদ্র যথা
সাঁজ-সকালে বনের পথে উদাস হয়ে বেড়ায় ঘুরে॥
ওগো, সে কোন্‌ বিহান বেলায় এই পথে কার পায়ের তলে
নাম-না-জানা তৃণকুসুম শিউরেছিল শিশিরজলে।
অলকে তার একটি গুছি করবীফুল রক্তরুচি,
নয়ন করে কী ফুল চয়ন নীল গগনে দূরে দূরে॥

Transliteration in English

nidrahara rater e gan badhab ami keman sure।
kon rajnigndha hate anab se tan kanthe pure॥
surer kangal amar bjatha chayar kangal roudr jatha
saj-sakale baner pathe udas haye beray ghure॥
ogo, se kon bihan belay ei pathe kar payer tale
nam-na-jana trinkusum shiurechil shishirajle।
olke tar ekti guchi karbiphul raktruchi,
nayan kare ki phul chayan nil gagne dure dure॥

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে।” গানটি কে গেয়েছেন?
“নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে।” গানটির শিল্পী: সুবিনয় রায়সুবিনয় রায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে।” গানের গীতিকার ও সুরকার কে?
“নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে।” কোন বিভাগের গান?
“নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে।” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।