মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আহা, হাহা, হা।

দেখা হয়েছে: 362

Bangla Lyrics

মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আহা, হাহা, হা।

আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা, হাহা, হা ॥

কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন্‌ বনে যাই,

কোন্‌ মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি। আহা, হাহা, হা ॥

কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে–

তালদিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে।

রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু,

মাখব গায়ে ফুলের রেণু চাঁপার বনে লুটি। আহা, হাহা, হা ॥

Transliteration in English

megher kole rod heseche, badal geche tuti।   aha, haha, ha।
aj amader chuti o bhai, aj amader chuti।   aha, haha, ha ॥
ki kari aj bhebe na pai,   path hariye kon bane jai,
kon mathe je chute berai sakal chele juti।   aha, haha, ha ॥
keya-patar nouko gare sajiye deb phule–
taldighite bhasiye deb, chalbe dule dule।
rakhal cheler sangge dhenu charab aj bajiye benu,
makhab gaye phuler renu chapar bane luti।   aha, haha, ha ॥