আমার নয়ন-ভুলানো এলে,

দেখা হয়েছে: 114

Bangla Lyrics

আমার নয়ন-ভুলানো এলে,

আমি কী হেরিলাম হৃদয় মেলে॥

শিউলিতলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে

শিশির-ভেজা ঘাসে ঘাসে অরুণরাঙা চরণ ফেলে

নয়ন-ভুলানো এলে॥

আলোছায়ার আঁচলখানি লুটিয়ে পড়ে বনে বনে,

ফুলগুলি ওই মুখে চেয়ে কী কথা কয় মনে মনে॥

তোমায় মোর করব বরণ, মুখের ঢাকা করো হরণ,

ওইটুকু ওই মেঘাবরণ দু হাত দিয়ে ফেলো ঠেলে॥

বনদেবীর দ্বারে দ্বারে শুনি গভীর শঙ্খধ্বনি,

আকাশবীণার তারে তারে জাগে তোমার আগমনী।

কোথায় সোনার নূপুর বাজে, বুঝি আমার হিয়ার মাঝে

সকল ভাবে সকল কাজে পাষাণ-গালা সুধা ঢেলে–

নয়ন-ভুলানো এলে॥

Transliteration in English

amar  nayan-bhulano ele,
ami    ki herilam hriday mele॥
shiulitlar pashe pashe   jhara phuler rashe rashe
shishir-bheja ghase ghase   orunranga charan phele
nayan-bhulano ele॥
alochayar achalkhani lutiye pare bane bane,
phulguli oi mukhe cheye ki katha kay mane mane॥
tomay mor karab baran,   mukher dhaka karo haran,
oituku oi meghabaran   du hat diye phelo thele॥
bandebir dbare dbare shuni gabhir shangkhadhbni,
akashbinar tare tare jage tomar agamni।
kothay sonar nupur baje,   bujhi amar hiyar majhe
sakal bhabe sakal kaje   pashan-gala sudha dhele–
nayan-bhulano ele॥